ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এ ঘটনায় পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আট শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত সাতজন। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই বিস্ফোরণ ঘটে।

বিকেলে এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে বলেন, সকাল সাড়ে ১০টায় কারখানার এলটিপি অংশে বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলকর্মী এবং জরুরি চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে।

দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণে কারাখানার ছাদ ধসে পড়েছে। এতে এক ডজনের বেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ অপসারণে খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এমনকি দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানার ওপর বিরাট ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।

এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এছাড়া নাগপুর থেকে দ্রুতই উদ্ধারকারী দল পৌঁছাবে। জরুরি প্রয়োজনে চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৬ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৭ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৭ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৯ ঘণ্টা আগে