পদত্যাগ ‘বিবেচনায় নেই’, শিক্ষামন্ত্রীর ‘পাশেই রয়েছে’ মোদি সরকার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৯: ০৪
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি সিজেপি। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সরকারের ‘বিবেচনায় নেই’ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ের সূত্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তারা বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার শিক্ষামন্ত্রীর ‘পাশেই রয়েছে’। এদিকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেওয়া সিজেপির নেতৃত্বাধীন শিক্ষার্থী বিক্ষোভকারীরা নিট প্রশ্নফাঁসের ঘটনায় ৫৭ বছর বয়সী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

সরকারি সূত্রের ভাষ্য, পদত্যাগই সবচেয়ে সহজ সিদ্ধান্ত হলেও সরকার ধর্মেন্দ্র প্রধানের ‘পাশেই রয়েছে’। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র এনডিটিভিকে বলেন, “জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব।”

তিনি আরও বলেন, “ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিভিন্ন সমস্যার একটি তালিকা সরকার তৈরি করছে। সেসব সমস্যা দ্রুত সমাধান করা হবে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অনেক চক্রকে আমরা ধরেছি। এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।”

এর আগে শুক্রবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসে সিজেপির প্রতিনিধিরা। বৈঠক শেষে তারা আবারও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে।

সিজেপির দাবি, পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে কেন্দ্রীয় সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় নিয়েছে। দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত বৈঠকের পর দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বৈঠক শেষে আশুতোষ রাঙ্কা বলেন, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সরকার আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করছি, সরকার দ্রুত তাকে সরিয়ে দেবে। একই সঙ্গে নিট পরীক্ষার্থীদের আত্মহত্যায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও অন্যান্য আইনি মামলা প্রত্যাহারের দুটি দাবির বিষয়ে সরকার নীতিগত সম্মতি জানিয়েছে।”

এর আগে কেন্দ্রীয় সরকার সিজেপির দুটি শর্ত মেনে নিয়েছে বলে খবর প্রকাশের পর সংলাপে বসতে রাজি হয় সিজেপি। শর্ত দুটি ছিল— শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং সাম্প্রতিক পরীক্ষা-অনিয়মে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে।

শুক্রবারের বৈঠকের আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেও স্পষ্ট করে বলেন, নিট প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো সমাধান তারা মেনে নেবেন না।

৩০ বছর বয়সী এই নেতা বলেন, “সরকার যদি এই আন্দোলনের সমাধান চায়, তাহলে একমাত্র পথ হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।”

বৃহস্পতিবার গভীর রাতে সরকারের পক্ষ থেকে তার গুরুত্বপূর্ণ দাবিগুলো পূরণের আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন কর্মসূচি শেষ করেন আন্দোলনকারী সোনম ওয়াংচুক। এর কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার আরেকটি উদ্যোগ হিসেবে কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষা সচিব বিনীত যোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করেছে। একই সঙ্গে স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা— উভয় বিভাগের শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

নিট প্রশ্নফাঁস এবং সিবিএসইর বোর্ড পরীক্ষার মূল্যায়নে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে ভারতের শিক্ষা মন্ত্রণালয় ব্যাপক বিতর্কের মুখে রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে