ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে অডিশনের জন্য ডেকে নিয়ে জিম্মি করা ১৭ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে জিম্মি কাণ্ডে অভিযুক্ত রোহিত আর্য গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ের পাওয়াইয়ে এ ঘটনা ঘটে। এ দিন ওয়েব সিরিজে অভিনয়ের জন্য অডিশনের নাম করে ৮ থেকে ১৪ বছর বয়সী একদল শিশুকে একটি স্টুডিওতে ডেকে নেন রোহিত। সেখানে তাদের জিম্মি করেন। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রোহিত আর্য অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে এয়ারগান দিয়ে গুলি করেছিলেন। এ সময় পুলিশও পালটা গুলি চালায়। গুলি রোহিতের বুকের ডান দিকে লাগে। পরে হাসপাতালে চিকিৎসা চলার সময় তিনি মারা যান।
খবরে বলা হয়, বৃহস্পতিবার দুপুর পোনে ২টার দিকে ফোন পায় পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশের বড় একটি দল ঘটনাস্থলে পৌঁছে। প্রথমে আলোচনা শুরু হয়। কিন্তু অভিযুক্ত রোহিত শিশুদের ছেড়ে দিতে রাজি হননি। পরে রোহিত শিশুদের ক্ষতি করার হুমকি দেন।
এ সময় পুলিশের আট সদস্যের কমান্ডো টিম বাথরুমের সরু পথ ধরে ঢুকে রুদ্ধদ্বার অভিযান চালায়। অভিযানে স্টুডিওর ভেতরে ঢুকে শিশুদের উদ্ধার করে।
এই উদ্ধার অভিযানের আগে রোহিতের একটি ভিডিও সামনে এসেছে, তাতে তিনি বলেন, আমি রোহিত আর্য। আত্মহত্যা করে মারা যাওয়ার পরিবর্তে আমি একটি পরিকল্পনা করেছি এবং কিছু শিশুকে নিজের জিম্মায় রাখছি। আমার খুব সহজ কিছু দাবি, নৈতিক দাবি ও কিছু প্রশ্ন আছে। আমি কিছু লোকের সঙ্গে কথা বলতে চাই, তাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আমি তাদের উত্তর চাই। আর কিছু চাই না। আমি টাকাপয়সা চাই না। আমি সন্ত্রাসবাদী নই।
কথা বলতে বলতেই অবশ্য রোহিত হুঁশিয়ারি দেন, কেউ কোনো চালাকি করার চেষ্টা করলে স্টুডিওতে আগুন ধরিয়ে দেবেন তিনি।
৩৮ বছর বয়সি রোহিত আর্য পেশায় স্টুডিওর কর্মী, পাশাপাশি ইউটিউবার। কয়েকদিন ধরে তিনি শিশুদের অডিশন নিচ্ছিলেন বলে শোনা গেছে। একটি স্কুলের স্যানিটেশন মনিটর প্রকল্পে কাজ করেছিলেন, কিন্তু বকেয়া মজুরি পাননি বলে এর আগে দাবি করেছিলেন। সেই ক্ষোভ থেকে তিনি এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১৩ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১৬ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১৯ ঘণ্টা আগে
লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
২০ ঘণ্টা আগে