ডেস্ক, রাজনীতি ডটকম

একটি বহুতল ভবনে একাধিক হোটেল ও গেস্ট হাউস। প্রত্যেক তলায় ঘুপচি ঘুপচি ঘর, আর আসা-যাওয়ার জন্য রয়েছে কেবল একটি মাত্র সংকীর্ণ পথ। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) ওই বহুতলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ৯ জনের মৃত্যুর ঘটনায় এখন সামনে আসছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন ও চরম অবহেলার তথ্য।
মঙ্গলবার গভীর রাতে বহুতলটির তিনতলার একটি হোটেলে প্রথম আগুন লাগে। আগুনের তীব্রতা খুব বেশি না হলেও পুরো ভবন মুহূর্তেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আবাসিকদের অভিযোগ, অগ্নিকাণ্ডের পর হোটেল কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি। ভবনে ছিল না কোনো জরুরি নির্গমন পথ কিংবা ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ধোঁয়ায় পথ দেখতে না পেয়ে অনেকে শৌচাগারে আশ্রয় নেন এবং সেখানকার জানালা ভেঙে বের হওয়ার আকুল চেষ্টা চালান। পরবর্তীতে দমকল বাহিনী এসে তাদের উদ্ধার করে। এক আবাসিক বলেন, "দমকলকর্মীরা সময়মতো না পৌঁছালে হয়তো আমরাও বাঁচতে পারতাম না।"
সাধারণত বাংলাদেশসহ বিভিন্ন রাজ্য ও দেশ থেকে চিকিৎসার জন্য আসা মানুষ এসব গেস্ট হাউসে থাকেন। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা সত্ত্বেও কীভাবে বছরের পর বছর এসব হোটেল চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভবনটির এক বাসিন্দা অভিযোগ করেন, "হোটেলগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধের ব্যবস্থা নিতে বার বার বলা সত্ত্বেও কেউ নিয়ম মানেনি। এমনকি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি।"
রাজনৈতিক মহলের পক্ষ থেকেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিজেপি নেতা সন্তোষ পাঠকের অভিযোগ, ভবনটির নিয়ম মেনে নির্মাণ করা হয়নি। ঘরের সংখ্যা বাড়াতে বেআইনিভাবে মূল পিলার কেটে জায়গা তৈরি করা হয়েছিল, যার ফলে ভবনটি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়ে। তিনি আরও দাবি করেন, এটি মূলত একটি আবাসিক ভবন ছিল, যা বেআইনিভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল।
উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ মোট ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী এবং ১টি শিশু রয়েছে।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৫ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১৮ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে