বাংলাদেশ ইস্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে: মমতা

বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনীতি করছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (১১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের সীমান্তে বিজেপি উত্তেজনা ছড়াচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, এগুলো করা উচিত নয়। তাদের তো নিজেদের সরকার দেশ চালাচ্ছে। তারা তো তাদের কাছেই জেনে নেওয়া উচিত, কোনোটা করা উচিত আর কোনোটা নয়। বিরোধীদল (তৃণমূল) হিসেবে এখানে আমরা দায়িত্ববোধের পরিচয় দিচ্ছি। ওদের (বিজেপি) বলুন আইনটা নিজেদের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। পাশাপাশি তিনি ফেক নিউজ এবং ফেক ভিডিওর কারণে উত্তেজনা ছড়াচ্ছে বলে, ক্ষোভ প্রকাশ করেছেন মমতা।

মমতা আরও বলেন, আপনারা বাংলাদেশ নিয়ে বারবার কেন আমাকে জিজ্ঞেস করেন? আমার যা বলার আমি তো বিধানসভায় বলে দিয়েছি। এরপরই তিনি বলেছেন, বাংলাদেশ থেকে ভারতীয় যারা ফিরে আসতে চাইছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হচ্ছে, যাতে ওখান থেকে বেশি বেশি লোক আসতে পারে। তা আমাদের লোক (ভারতীয়) ফিরে আসুক, যারা আসতে চাইছে।

তিনি বলেন, বাংলাদেশ ইস্যু নিয়ে আমাকে বারবার প্রশ্ন করবেন না। এটা ভারত সরকারের ব্যাপার। কেউ কেউ এটাকে মিসলিড করে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা বিষয়ে আমি আমাদের রাজ্যের সংখ্যালঘুদের অ্যাপ্রিসিয়েট করব। আমাদের পশ্চিমবঙ্গের সব ইমামদের অ্যাসোসিয়েশন একসাথে প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে। বাংলাদেশে মাইনোরিটিদের ওপর যে অত্যাচার হচ্ছে। আমরাও তার নিন্দা করি। আমরাও তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। আমরাও সরকারের পক্ষ থেকে সেখানকার সংখ্যালঘুদের সবার নিরাপত্তার দাবি জানাচ্ছি।

এরপরই মমতা বলেন, আমরা চাই ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট’, তবে ‘অ্যাক্ট’ মানে কি অ্যাকশন নেওয়ার কথা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী? মমতা বলেছেন, ‘অ্যাক্ট’ মানে কি মানুষকে নিরাপত্তা দিক। যেসব ভারতীয়রা ফিরতে চায় তাদের ব্যবস্থা করে দিক কেন্দ্রীয় সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে অনেকেই চলে আসছে বলে আমি শুনেছি। সেখানে বিএসএফ কোথাও আটকাচ্ছে কোথাও আটকাচ্ছে না। কোথাও তো ইন্দো-বাংলাদেশ বর্ডার বন্ধ করার কথা বলা হয়নি। বন্ধ করলে সেই ইনস্ট্রাকশন পশ্চিমবঙ্গ সরকারের কাছেও থাকতো। আমাদের কাছে এ ধরনের কোনো নির্দেশনা নেই। কাজের সম্পূর্ণ ভারত সরকারের বিষয়, আমরা শুধু চাই তারা (কেন্দ্র সরকার) মাইনরটিদের রক্ষা করুক।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৯ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৯ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৯ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১ দিন আগে