ভারতে বিমান বিধ্বস্ত: এখন পর্যন্ত ২০৪ মরদেহ উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনের ওপর বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের সবাই বিমানের যাত্রী নাকি তাদের কেউ কেউ দুর্ঘটনাস্থলে অবস্থান করছিলেন, সে তথ্য পুলিশ নিশ্চিত করতে পারেনি।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে আহমেদাবাদের পুলিশ প্রধান জি এস মালিক ভারতের বার্তা সংস্থা এএনআইকে এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে ৪১ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৮ মিনিট) গুজরাটের অহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর ছিল এর গন্তব্য। যাত্রা শুরুর পরপরই গুজরাটের মেঘানিনগরে লোকালয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

সন্ধ্যার দিকে আহমেদাবাদের পুলিশ প্রধান জি এস মালিক জানিয়েছিলেন, ওই ফ্লাইটের কোনো আরোহীর জীবিত থাকার সম্ভাবনা তারা দেখছেন না। তবে এর ঘণ্টাখানেক পর বিমানটির ১১এ সিটের যাত্রীকে জীবিত পাওয়া যায়।

পুলিশ কমিশনার বলেন, বিশোয়াস কুমার রমেশ নামে ওই ব্রিটিশ নাগরিক বিমানটির ১১এ নম্বর আসনে বসেছিলেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মরদেহগুলো শনাক্ত করার কার্যক্রমও শুরু হয়েছে আহমেদাবাদে। গুজরাটের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ধনঞ্জয় দ্বিবেদী জানিয়েছেন, যেসব যাত্রীর মরদেহ শনাক্ত করার অবস্থায় নেই, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে— এমন আত্মীয় অর্থাৎ মা-বাবা কিংবা সন্তানের ডিএনএ সংগ্রহ করা হবে সিভিল হাসপাতালে।

এদিকে আহমেদাবাদের যে ভবনটিতে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছে, সেই মেডিকেল ছাত্রদের হোস্টেলে অন্তত চারজন নিহতের তথ্য পাওয়া গেছে।

বিজে মেডিকেল কলেজের ছাত্রদের ওই হোস্টেলের ডিন মীণাক্ষী পারেখ বিবিসিকে বলেন, হোস্টেলের খাবার ঘরে প্রথম ধাক্কা মারে, তারপর হোস্টেলেরই আরেকটি ভবনে গিয়ে পড়ে বিমানটি। ওই সময় অনেক ছাত্রই খাবার ঘরে দুপুরের খাবার খেতে বসেছিলেন।

ড. পারেখ আরও বলেন, বেশির ভাগ ছাত্রই পালিয়ে যেতে পেরেছিল। কিন্তু ভবনটিতে আগুন ধরে যায়। প্রচুর ধোঁয়া বেরচ্ছিল। অন্তত ১০-১২ জন ছাত্র আটকে পড়ে। আমরা এখন সব ছাত্রদের ফোন করে খোঁজ নিচ্ছি যে তারা সুস্থ আছে কি না। এখন পর্যন্ত তিনজন ছাত্র এবং একজন চিকিৎসকের বাড়িতে কর্মরত এক নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে।

এয়ার ইন্ডিয়ার এ দুর্ঘটনাটিকে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা মনে করা হচ্ছে। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন এ ফ্লাইটে। রুপানি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৮ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২০ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে