ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। ইরানপন্থি এই সংগঠনটি জানিয়েছে, ট্রাম্পকে কেউ হত্যা করতে পারলে তাকে পুরস্কার হিসেবে এ অর্থ দেওয়া হবে।
বর্তমান দর অনুযায়ী (১ ডলার সমান ১২৩.১২ টাকা) এ পুরস্কার প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকার সমান।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরআই বলেছে, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থে এক কোটি ডলার পুরস্কার বরাদ্দ করা হয়েছে। অপরাধী ট্রাম্পকে যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী হত্যা করবে— তিনি বা তারা এ পুরস্কার পাবেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না। সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী (ট্রাম্প) নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।’
যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়া ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ বলেও বিবৃতিতে উল্লেখ করেছে ইসলামিক রেজিস্ট্যান্স। বলা হয়েছে, ‘শহিদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে; যতক্ষণ না আগ্রাসনকারীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।’
এদিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউজের বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল।
প্রেসিডেন্ট ট্রাম্পের এমন প্রকাশ্য স্বীকারোক্তি ভালোভাবে নেয়নি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। মূলত এর পরই সংগঠনটির পক্ষ থেকে ট্রাম্পের মাথার এ দাম ঘোষণা করা হলো।

জবাবে যুক্তরাজ্যের বিরুদ্ধে কড়া পালটা পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। একই সঙ্গে কয়েকজন ব্রিটিশ রাজনীতিক ও কর্মকর্তার ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফলে পশ্চিম তীরের বসতি ইস্যুতে ইসরায়েল ও তার কয়েকটি ঐতিহ্যগত পশ্চিমা মিত্রের মধ্যে কূট
১৬ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার অভিযোগে স্থানীয় থানায় মামলা করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
১ দিন আগে
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুরকি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করতে জোট প্রয়োজনীয় সব ধরনের অভিযান পরিচালনার ব্যবস্থা নেবে এবং তাদের বৈরী কর্মকাণ্ডের দৃঢ়ভাবে মোকাবিলা করবে।’
১ দিন আগে
জার্মানির মতো ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতিতেও যদি মূলধারার একটি ঐতিহ্যবাহী দল মাত্র কয়েক বছরের ব্যবধানে অর্ধেকের বেশি ভোট হারায় এবং কট্টর ডানপন্থি দল প্রায় অর্ধেক ভোট পায়, তাহলে ইউরোপের অন্যান্য সরকারের জন্য এর বার্তা স্পষ্ট।
১ দিন আগে