ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গোলাগুলি

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণরেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হলো। যদিও এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, রবিবার দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ করে। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী।

যদিও এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি ছোঁড়ে। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনারাও। পহেলগামে ভয়াবহ হামলার পর এ নিয়ে টানা চতুর্থ রাতে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি হলো।

এনডিটিভি বলছে, গত সপ্তাহে দুই দেশের মধ্যে উত্তেজনার বাড়ার পর পুঞ্চ সীমান্তে এই প্রথম দুই পক্ষের গুলি বিনিময় হলো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। গতকাল রবিবার আরআইএ নভোস্তিকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমি মনে করি রাশিয়া, চীন এমনকি পশ্চিমা দেশগুলোও এই সংকটে খুব ইতিবাচক ভূমিকা পালন করতে পারে এবং তারা এমনকি একটি তদন্ত দলও তৈরি করতে পারে..। ভারত সত্য বলছে না কি মিথ্যা বলছে তা আন্তর্জাতিক তদন্ত দলকে খুঁজে বের করতে দিন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কায় আকাশপথে হামলার শঙ্কায় জরুরি সতর্কতা, কয়েক মিনিট পরই বিপদমুক্ত ঘোষণা

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১৪ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে
Advertisement