ডেস্ক, রাজনীতি ডটকম

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুটি স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে আলজাজিরা।
গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, সন্দেহভাজন হিসেবে সেনা সদস্যদের খুব কাছাকাছি আসায় তাদের গুলি করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। জানায়, নিহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।
এর আগে, যুদ্ধবিরতির আওতায় গত ১৩ অক্টোবর ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামাস। অপরদিকে, গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশ বন্দিসহ আরও ১৭শ’ ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল-আবিব। এ সময়, তাদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে জড়ো হয় বহু মানুষ।

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।
১৮ ঘণ্টা আগে
সোমবার (২৯ জুন) স্টাডে শহরের ডানকার্শট্রাসে এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই বড় ধরনের অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে মূল হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে।
২০ ঘণ্টা আগে
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার কাতারে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি হোয়াইট হাউজ।
১ দিন আগে
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বেলো মন্টে মর্গের সামনে একের পর এক এসে থামছে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি আর পিকআপ ভ্যান। প্রতিটি যানবাহনই বহন করে আনছে ভূমিকম্পে নিহত মানুষের মরদেহ। স্বজনরা ভিড় করছেন শুধু একটি আশায়— হয়তো নিখোঁজ প্রিয়জনের খোঁজ মিলবে।
১ দিন আগে