ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরান আর টিকে থাকতে পারছে না এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধ চালিয়ে যেতে না পেরে ইরান আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে। একই সঙ্গে ওই নির্বাচনের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।
ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
রয়টার্সের খবরে বলা হয়, ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সংঘর্ষের মধ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো সেখানে জরুরি সতর্কতা জারি করা হয়।
এদিকে হরমুজ প্রণালি ও লোহিত সাগর— দুই পথেই সরবরাহব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত থাকায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ছিল।
বুধবার ইরান বলেছে, হরমুজ প্রণালির কাছে তারা ১০টি জাহাজে হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেয়। যুদ্ধ শুরুর পর সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এতে শিগগিরই যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম— এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
যুদ্ধ এবং এর ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তাও রেকর্ড পরিমাণ কমেছে। আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে তেহরান— এমন অভিযোগ করেছেন ট্রাম্প। ওই নির্বাচনের মাধ্যমে কংগ্রেসে তার রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, তা নির্ধারিত হবে।
বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ তারা আর টিকে থাকতে পারছে না। তারা মরিয়া হয়ে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে।’ এর আগেও যুদ্ধ শেষ করার জন্য কয়েক দফা সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প।
তবে পরে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় ট্রাম্পকে সতর্ক করেছেন যে এই সংঘাত তার মেয়াদের বাকি সময়জুড়েও চলতে পারে। ট্রাম্পের বর্তমান মেয়াদ ২০২৯ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা। রয়টার্স তাৎক্ষণিকভাবে ওই প্রতিবেদনটির তথ্য যাচাই করতে পারেনি।
সম্প্রতি আবারও ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে একটি স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অত্যন্ত সুরক্ষিত ওই এলাকায় মাটির গভীরে দুটি সুড়ঙ্গভিত্তিক স্থাপনা রয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই সেখানে হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।
মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে রিপাবলিকানদের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা পিকঅ্যাক্সে কিছুটা তৎপরতা লক্ষ্য করছি। ইরানকে বলব, বাড়াবাড়ি না করতে। কারণ আমাদের খুব কঠোরভাবে তাদের ওপর হামলা চালাতে হবে।’
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের একটি কারণসহ আরও কয়েকটি কারণে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা শুরু করে। তবে ইরান বলে আসছে, তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন জানিয়েছিল, হরমুজ প্রণালির মধ্য দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল করাতে তারা ক্রমেই বেশি সফল হচ্ছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
তবে চলতি মাসে আবারও সংঘর্ষ শুরু হওয়ায় ধীরে ধীরে এই নৌপথ খুলে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আবারও বাধাগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র সাতটি জাহাজ চলাচল করেছে। গত ১০ দিনের গড়ের তুলনায় এই সংখ্যা অর্ধেক।
এদিকে ইয়েমেনে সৌদি আরব ও হুতিদের মধ্যকার সংঘর্ষও গত কয়েক দিনে বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য এটি আরেকটি বড় ঝুঁকি তৈরি করেছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে সাম্প্রতিক হুতি হামলায় খামিস মুশাইতসহ দেশটির দক্ষিণাঞ্চলের চারটি শহরে অন্তত ৭৩ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে।
হুতিরা দাবি করেছে, তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি এবং আশপাশের শহরগুলোর তেল অবকাঠামোয় হামলা চালিয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যুদ্ধ শুরুর পর সৌদি আরবে এটি ছিল সবচেয়ে বড় হামলাগুলোর একটি।
বৃহস্পতিবার খামিস মুশাইতে জারি করা আরেকটি জরুরি সতর্কতার পর পরিস্থিতি স্বাভাবিক বলে ঘোষণা করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী ইউনিট। তবে ভেতরের গোলাবারুদে একের পর এক সেকেন্ডারি বিস্ফোরণ ঘটতে থাকায় আগুন নেভানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘণ্টার পর ঘণ্টা ধরে এলাকাটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কর্তৃপক্ষ
১০ ঘণ্টা আগে
দুই পক্ষের এসব হামলার পর গুরুত্বপূর্ণ এই জলপথের আশপাশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা গত জুলাইয়ের পর প্রথমবার।
১ দিন আগে
৭ অক্টোবর ২০২৩-এর ভোরে হাজার হাজার হামাস যোদ্ধা গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে। সীমান্তবর্তী সামরিক ঘাঁটি ও বসতিতে একযোগে হামলা চালানো হয়। রকেট হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। হামলায় ১২ শতাধিক বেশি ইসরায়েলি নিহত হন।
১ দিন আগে
পশ্চিম তীরে ইসরায়েলের বসতিগুলো আন্তর্জাতিক আইনে ‘সম্পূর্ণ অবৈধ’ বলে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব সদস্য রাষ্ট্র। ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কাল্লাস এ কথা জানিয়েছেন।
১ দিন আগে