ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী ২৮ এপ্রিল কানাডার পরবর্তী জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নিজে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় তিনি সংসদ ভেঙে দিয়ে এই নির্বাচনের ঘোষণা দিলেন।
রোববার (২৩ মার্চ) মার্ক কার্নি এ ঘোষণা দেন। এর আগে গত ১৪ মার্চ কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন তিনি। এমন সময়ে তিনি নির্বাচনের ঘোষণা দিলেন যখন কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কে ব্যাপক উত্তেজনা চলছে।
এক প্রশ্নের কার্নি বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম ৯ দিনে তিনি ও তার দল যে কাজ করেছে এতে কানাডার অর্থনীতি সুরক্ষিত আছে। সেটি তারা অর্জন করতে সমর্থ হয়েছেন।
কার্নি বলেন, আমি কানাডার জনগণের কাছে শক্তিশালী ও ইতিবাচক সমর্থন চাই, যেন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কার্যকরভাবে মোকাবিলা করতে পারি এবং এমন একটি নতুন কানাডিয়ান অর্থনীতি গড়ে তুলতে পারি যা সবার জন্য কাজ করবে। কারণ আমি জানি, আমাদের পরিবর্তন দরকার-বড় পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন।
আগামী ২০ অক্টোবরের মধ্যে কানাডায় নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বিশেষজ্ঞদের মতে, আগাম ভোটের মাধ্যমে কার্নি তার লিবারেল পার্টির সুবিধা নিশ্চিত করতে চাইছেন। ট্রুডোর জানুয়ারি মাসে পদত্যাগের ঘোষণা এবং ট্রাম্পের হুমকির পর থেকে লিবারেলদের প্রতি জনসমর্থন বেড়েছে।

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।
১৩ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।
১৪ ঘণ্টা আগে
দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন
১৬ ঘণ্টা আগে
প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।
১৮ ঘণ্টা আগে