ইসরায়েলি হামলায় লেবাননে ৭ জন নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ৭ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল ও এর আশপাশের বেশ কয়েকটি গ্রামে ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে ইসরায়েলি সেনারা বিন্ত জবেইল শহরের বেশ কিছু আবাসিক বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে তা উড়িয়ে দেয়। একই সঙ্গে কুনিন-সাফ আল-হাওয়া সড়কসংলগ্ন আবাসিক এলাকা লক্ষ্য করে ভারী মেশিনগান থেকে গুলিবর্ষণ করে।

এর আগে মধ্যরাতের কিছু সময় আগে ইসরায়েলি যুদ্ধবিমান টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায় বিমান হামলা চালায়।

পরবর্তীতে লেবাননের সিভিল ডিফেন্স জানায়, দক্ষিণ লেবাননের আনসার শহরে পরিচালিত বিমান হামলায় সাতজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। ভোরের দিকে ইসরায়েলি বিমানগুলো নাবাতিয়েহ জেলার আনসারের উপকণ্ঠ ও নাবাতিয়েহ আল-ফাওকার আশপাশেও প্রবল হামলা চালায়।

সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। ফলে এটি প্রাথমিক তথ্য এবং হতাহতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement