ইরান যুদ্ধে ১৫ ইসরায়েলি নিহত, ৯০০ এর বেশি আহত: এমডিএ

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলের জারজির শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধ্বংসস্তূপে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২ মার্চ, ২০২৬। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিসেবা সংস্থা (এমডিএ) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সংঘাতে ৯০০ জনের বেশি ইসরায়েলি আহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৫ মার্চ) এই যুদ্ধের ১৬তম দিনেই ৬৯ জন ইসরায়েলি আহত হন বলে জানিয়েছে এমডিএ।

মধ্যপ্রাচ্যে এই সংঘাত শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর থেকে ইরানও ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে পালটা হামলা চালাচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৫ ঘণ্টা আগে

৬০ দিনে চুক্তি না হলে হরমুজে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।

১৭ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডের পথে জে ডি ভ্যান্স, শুরু হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

বিবিসির খবরে বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। সে আলোচনায় যোগ দিতেই শনিবার গভীর রাতে ওয়াশিংটন ছাড়েন ভ্যান্স।

১ দিন আগে

গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।

১ দিন আগে