ডেস্ক, রাজনীতি ডটকম

চলমান ইরান যুদ্ধের মধ্যে বাহরাইনে মার্কিন টেক জায়ান্ট অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং অবকাঠামো হামলার শিকার হয়েছে। ইরানের রক্ষীবাহিনী বিপ্লবী গার্ড (আইআরজিসি) এ হামলায় তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, এ হামলায় দেশটিতে অ্যামাজনের ক্লাউড সেবা কার্যক্রমে প্রত্যক্ষভাবে এ হামলার প্রভাব পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঠিক আগের দিনই (বুধবার, ১ এপ্রিল) আইআরজিসি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল। এ ক্ষেত্রে সম্ভাব্য ‘টার্গেট’ হিসেবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মাইক্রোসফট, গুগল, অ্যাপলের মতো টেক জায়ান্টদের নাম উল্লেখ করে।
বুধবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একটি কোম্পানির স্থাপনায় আগুন লাগার পর সিভিল ডিফেন্স টিম তা নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছিল। কর্তৃপক্ষ জানায়, এটি ছিল ইরানি হামলা। তবে সংশ্লিষ্ট কোম্পানির নাম বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তখন জানানো হয়নি।
চলমান প্রেক্ষাপটে অ্যামাজনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবরকে সংঘাতের সরাসরি করপোরেট প্রভাব হিসেবে দেখা হচ্ছে।
গত সপ্তাহেও অ্যামাজন জানায়, ইরান যুদ্ধের কারণে বাহরাইনে তাদের ক্লাউড সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলো।
অ্যামাজনের ক্লাউড ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডাব্লিউএস) বিশ্ব জুড়ে অসংখ্য ওয়েবসাইট, ব্যবসা ও সরকারি সেবার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো সরবরাহ করে। কোম্পানিটির প্রধান আয়ের উৎসও এই সেবা। এ হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে অ্যামাজন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এবার সরাসরি বৈশ্বিক প্রযুক্তি অবকাঠামোতেও আঘাত হানছে। বাহরাইনে অ্যামাজনের ক্লাউড সেবা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বলছে, যুদ্ধের প্রভাব শুধু সামরিক বা জ্বালানি খাতেই সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি খাতও এখন ঝুঁকির মুখে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে