ইরান বিজয়ী পক্ষ, ক্ষতিপূরণ আদায় করা হবে: খামেনি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১২: ২৫
মুজতবা খামেনি। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে থাকা যুদ্ধে ইরানকেই ‘বিজয়ী পক্ষ’ হিসেবে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। বলেছেন, ইরান এই যুদ্ধের প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায় করবে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে মোজতবা খামেনির এক বিবৃতিতে এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ লিখিত বিবৃতি প্রকাশ করেছে।

মোতজবা খামেনি তার বার্তায় বলেন, এই যুদ্ধে ইরানের জনগণই ‘বিজয়ী পক্ষ’ এবং এই যুদ্ধে ‘বিজয়ী জাতি’ও ইরানই। যুদ্ধের প্রতিটি ক্ষতির জন্য ইরান ক্ষতিপূরণ আদায় করবে এবং এই যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরান সরকার হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে। তবে সেটি কীভাবে করা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা ব্যাখ্যা দেননি ইরানের সর্বোচ্চ নেতা।

গত ২৮ ফেব্রুযারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হয় এবারের ইরান যুদ্ধ। প্রথম দিনই যৌথ হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, যিনি ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৭ বছর ধরে ইরানকে নেতৃত্ব দেন।

আলি খামেনির মৃত্যুর সংবাদ নিশ্চিত করার পরপরই ইরান সরকার জানায়, তারা নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে। যুদ্ধ শুরুর ৯ দিনের মাথায় ৮ মার্চ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেও মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। বিবৃতিতে তিনি ইরানের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, খোলা ময়দানে আপনাদের সরব উপস্থিতি আমাদের আলোচনা ও দরকষাকষিতে প্রভাব ফেলে।

ইরান কখনো যুদ্ধ চায়নি জানিয়ে বিবৃতিতে মোজতবা বলেন, ইরান কখনোই যুদ্ধ চায়নি। আমরা এখনো যুদ্ধ চাইছি না। কিন্তু তাই বলে নিজেদের বৈধ অধিকার আদায়ের প্রশ্নেও ইরান কোনোভাবেই পিছু হটবে না।

ইরানের মিত্রসহ আঞ্চলিক সহযোগী গোষ্ঠীগুলোও ইরানের এমন অবস্থানকে সমর্থন করে বলে জানিয়েছেন মোজতবা খামেনি।

এর আগে যুদ্ধ শুরুর ৪০ দিনের মাথায় যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে দুই সপ্তাহের বিরতি ঘোষণা করে তিনি জানান, ইরান আলোচনায় সম্মত হয়েছে। এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে পাকিস্তান।

এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননে। এর জের ধরে ইরান ফের হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সুইজারল্যান্ড যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।

১৭ ঘণ্টা আগে

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১৮ ঘণ্টা আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে