যুদ্ধবিরতি: ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যারা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৮: ২২
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (বাঁয়ে) ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ (ডানে)। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। শান্তি প্রতিষ্ঠায় আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আগামী শুক্রবার (৯ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে, যা এগোবে ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে।

ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ-এর বরাত দিয়ে আল–জাজিরা জানিয়েছে, পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিতব্য এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের।

আজ বুধবার (৮ এপ্রিল) ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিটি এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সভ্যতা ধ্বংস’ করার হুমকি থেকে সরে এসে দুই সপ্তাহের জন্য হামলা ‘স্থগিত’ রাখার ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি নির্ভর করছে ইরানের ওপর, বিশেষ করে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ, তাৎক্ষণিক ও নিরাপদভাবে’ খুলে দেওয়ার বিষয়ে সম্মতির ওপর। উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত এ প্রণালি অবরুদ্ধ করে। এতে বৈশ্বিকভাবে তেলের দাম বেড়ে যায় এবং বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দেয়। ইরানের পালটা হামলার প্রভাবও উপসাগর জুড়ে ছড়িয়ে পড়ে।

ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে, সেসব দেশে হামলা চালাতে শুরু করে ইরান। লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরা একপর্যায়ে ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালায়। ইসরায়েলও এ দুই দেশের ওপর হামলা করে। ফলে সংঘাত আরও বিস্তৃত হয়।

ইরান ও যুক্তরাষ্ট্র আপাতত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইসরায়েল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দেশটি ইরান ও লেবাননে হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় থাকবে না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সুইজারল্যান্ড যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।

১৭ ঘণ্টা আগে

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১৮ ঘণ্টা আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে