মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করে ইরানের প্রকাশিত ভিডিওর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে তারা দেশের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে।

এ হামলার একটি ভিডিও-ও প্রকাশ করেছে ইরান। তবে ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

এদিকে এ বিষয় সম্পর্কে জানেন এমন দুটি সূত্র সিএনএনকে জানায়, ইরানি বাহিনীর গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ‘ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ অভিযান’ পরিচালনা করার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর কোনো যুদ্ধবিমানে ইরানের হামলার এটাই প্রথম ঘটনা। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলও অত্যাধুনিক প্রযুক্তির এফ-৩৫ ব্যবহার করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৪ ঘণ্টা আগে

৬০ দিনে চুক্তি না হলে হরমুজে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন ৬০ দিন বা তারপরও এই প্রণালিতে কাউকে কোনো টোল দিতে হবে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এককভাবে টোল আরোপ করবে।

১৫ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডের পথে জে ডি ভ্যান্স, শুরু হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

বিবিসির খবরে বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। সে আলোচনায় যোগ দিতেই শনিবার গভীর রাতে ওয়াশিংটন ছাড়েন ভ্যান্স।

১ দিন আগে

গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।

১ দিন আগে