সৌদিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের ৫ রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১২: ৩৫
মার্কিন বিমান বাহিনীর জ্বালানি সরবরাহকারী বিমান 'কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার'। ফাইল ছবি

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের ওই বিমানঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে হামলায় বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গতকাল ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। বিধ্বস্ত ওই বিমানটিতে ছয়জন আরোহী ছিলেন।

প্রথমে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছিল। শেষ পর্যন্ত ছয়জন আরোহীর সবারই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হুতিদের ‘দখলে’ ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর, হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।

১৬ ঘণ্টা আগে

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১৭ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

২১ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

২১ ঘণ্টা আগে
Advertisement