লেবাননে হামলায় ‘সাদা ফসফরাস’ ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

ডেস্ক, রাজনীতি ডটকম
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ছোড়া গোলা বিস্ফোরণের ধোঁয়া দেখে সাদা ফসফরাস বলে মনে হচ্ছে। ছবি: রয়টার্স

লেবাননে হামলায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘সাদা ফসফরাস’ ব্যবহার করার অভিযোগ উঠেছে। দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় সাম্প্রতিক এক হামলার ঘটনায় ধারণ করা ভিডিও ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এ অভিযোগ সামনে এসেছে।

প্রকাশিত ফুটেজে দেখা যায়, গোলা বিস্ফোরণের পর আকাশ থেকে জ্বলন্ত পদার্থ ছড়িয়ে পড়ছে, যা বিশেষজ্ঞদের মতে সাদা ফসফরাসের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধারণ করা ওই দৃশ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মিডল ইস্ট আই-এর খবরে বলা হয়েছে, এ ঘটনায় শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, বেসামরিক এলাকায় এ ধরনের রাসায়নিকের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এটি ‘বেআইনি’।

সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন অঞ্চলে এ ধরনের নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের একাধিক প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার মারাত্মক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

উল্লেখ্য, সাদা ফসফরাস একটি অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ, যা কামানের গোলা, রকেট বা বোমার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এটি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং দ্রুত আগুন ছড়িয়ে দিতে সক্ষম।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১২ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

১৬ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

১৬ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

২০ ঘণ্টা আগে
Advertisement