ডেস্ক, রাজনীতি ডটকম

নাগরিকদের সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। শনিবার দেশটির সুপ্রিম কোর্ট এই আহ্বান জানায়।
খালিজ টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯ দিন হবে। যদি ওইদিন শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরের দিন মঙ্গলবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। কিন্তু যদি সোমবার চাঁদ দেখা না যায়, তাহলে রমজান মাস ৩০ দিনের হবে ও বুধবার ঈদ পালিত হবে।
রমজান হলো আরবি বর্ষপঞ্জিকার নবম মাস। আরবি মাসগুলো ২৯ ও ৩০ দিনের হয়। আর মাসগুলো নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর।
গত বছর সৌদিতে রমজান ২৯ দিনের হয়েছিল। সেবার ১১ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। যদিও বিশ্বের অন্য দেশে মাসটি ৩০ দিনের হয়েছিল।
ইসলামের সূতিকাগার হওয়ায় সৌদিতে ঈদের চাঁদ দেখতে পাওয়া নিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে একটি আগ্রহ কাজ করে। কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে, তার পরের দিন থেকেই এ অঞ্চলে ঈদ উদযাপিত হয়। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সৌদিতে চাঁদ দেখতে পাওয়ার দিন থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, এ বছর বাংলাদেশে রমজান মাস ৩০ দিনের হতে পারে। তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, এবার পাকিস্তানে রোজা ২৯টি হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে।
সূত্র: খালিজ টাইমস ও অন্যান্য

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা
৬ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা
৯ ঘণ্টা আগে
আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’
১২ ঘণ্টা আগে