বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিকে ২৭২ মিলিয়ন ডলার সহায়তা দেবে কানাডা

ডেস্ক, রাজনীতি ডটকম
কানাডার পতাকা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন প্রকল্পের জন্য ২৭২ দশমিক ১ মিলিয়ন বা ২৭ কোটি ২১ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে কানাডা। তবে এর মধ্যে কোন দেশকে কত বরাদ্দ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদন বলা হয়েছে, রোববার (৯ মার্চ) কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এ ঘোষণা দেন। কানাডা এমন এক সময়ে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করল যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশে সরকারি সহায়তা কর্মসূচি বন্ধ করে দিয়েছে।

এক বিবৃতিতে কানাডার মন্ত্রী আহমেদ হুসেন বলেন, বাংলাদেশ ও ভারতসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে কানাডার ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনে। এই সম্পর্ককে কানাডা আরও শক্তিশালী করছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা দিয়ে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।

বিবৃতিতে বলা হয়, এই বিপুল পরিমাণ সহায়তা বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে। কানাডার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বাড়ানো ইত্যাদি।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার ও দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্পও বাস্তবায়ন করা হবে।

কানাডা সরকার জানিয়েছে, নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন নামে একটি প্রকল্পের জন্য তিন বছরে ৬ দমিক ৩ মিলিয়ন ডলার বা ৬৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি কানাডীয় প্রতিষ্ঠান কোওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে বাস্তবায়িত হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১৬ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১৬ ঘণ্টা আগে

২৫০ বছরের পুরনো বিতর্ক সামনে— ট্রাম্প কি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বদলে দিচ্ছেন?

দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন

১৯ ঘণ্টা আগে

আমেরিকার সোনালি যুগের স্বপ্ন ফিরিয়ে এনেছি— স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।

২১ ঘণ্টা আগে