ডেস্ক, রাজনীতি ডটকম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে রাজধানী কুয়ালালামপুরে প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে মোটরসাইকেল কনভয়ে ফিলিস্তিনের পতাকা নিয়ে এবং ট্রাম্পবিরোধী স্লোগান দেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।
বিক্ষোভকারীরা রাত প্রায় ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করেন। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ বলে স্লোগান দেন।
পুলিশ মেনারা তাবুং হাজির সামনে, যা মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে, একটি চেকপয়েন্টে তাদের গ্রেফতার করে। পরে বিক্ষোভকারীদের মোটরসাইকেল হেঁটে জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলা হয় এবং সেখানে যানবাহনগুলো জব্দ করা হয়।
এর আগের দিন, ট্রাম্পের সফরবিরোধী প্রায় ৭০০ মানুষ মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ স্লোগান দেন এবং অনেকেই ‘Go Home Trump’ লেখা প্ল্যাকার্ড হাতে রাখেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।
এরই মধ্যে আজ পুলিশ আবারও আয়োজকদের সতর্ক করেছে, আগামীকাল আমপাং পার্ক এমআরটি স্টেশনের কাছে পরিকল্পিত ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুমোদিত নয়।
কুয়ালালামপুরের পুলিশ প্রধান ফাদিল মারসুস জানান, গোয়েন্দা তথ্য ও যৌথ নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ওই স্থানটিকে অনুপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে।

রোববার দক্ষিণ ইরানের কয়েকটি স্থাপনায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পরপরই বাহরাইন ও কুয়েত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। একই সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান আলোচনাও পুরোপুরি স্থগিত করার হুমকি দেয় দেশটি। জবাবে ট্রাম্প সতর্ক করে বলেন, এমন সময় আসতে পারে যখন তিনি আর আলোচনায় আগ্রহী থাকবেন না
৪ ঘণ্টা আগে
পুলিশ জানিয়েছে, তার কাছে প্রায় ১৪ হাজার বিষমিশ্রিত ক্যাপসুল পাওয়া গেছে। এসব ক্যাপসুলে ছিল জিঙ্ক ফসফাইড, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আটটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
১ দিন আগে
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই দুর্যোগে লণ্ডভণ্ড উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সতর্ক করে বলেছে, প্রলয়ঙ্করী এই ভূমিকম্পে দেশটির আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৭০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।
১ দিন আগে