মার্কিন সেনা আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২২: ৫৮
তেহরানে ‘প্রতিশোধ অনিবার্য’ বার্তাসংবলিত একটি বিলবোর্ডে গলা চেপে ধরার ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি, ২৭ জুলাই ২০২৬। ছবি: সংগৃহীত।

মার্কিন সেনাদের আটক বা হত্যা করে ইরানের কাছে হস্তান্তর করতে পারলে প্রায় ৩০ হাজার ডলার (৫ বিলিয়ন ইরানি তোমান) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কোনো নারী এ ধরনের কাজ করলে তাকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে।

ফ্রান্স ২৪-এর খবরে বলা হয়েছে, ইরানের সেনাপ্রধান আমির হাতামি গতকাল রোববার এই পুরস্কারের ঘোষণা দেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে তিনি বলেন, মার্কিন সেনাদের বিরুদ্ধে এমন অভিযানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে অনেকেই যোগাযোগ করেছেন।

‘বিপুলসংখ্যক অনুরোধে’র পর এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান হাতামি। তবে মার্কিন সেনাদের কোথায় বা কখন হত্যা কিংবা আটকের চেষ্টা চালানো হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় ইরানে মার্কিন স্থলবাহিনীর সদস্য মোতায়েনের কোনো তথ্য জানা যায়নি। তবে এপ্রিলে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর একজন মার্কিন বিমানসেনাকে উদ্ধারে অভিযান চালানো হয়েছিল।

হাতামি বলেন, ‘যে কেউ কোনো আগ্রাসী মার্কিন সামরিক সদস্যকে হত্যা বা আটক করে ইরানের কাছে হস্তান্তর করলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে ৩০ হাজার ডলার বা ৫ বিলিয়ন তোমান পুরস্কার দেওয়া হবে।’

তিনি আরও বলেন, সাহসী ইরানি নারীরা যদি এমন কোনো কাজ করেন, তাহলে তারা দ্বিগুণ পুরস্কার পাবেন। ইরানে প্রচলিত একটি অনানুষ্ঠানিক মুদ্রা তোমান, যার একক ১০ হাজার ইরানি রিয়ালের সমান।

ইরানের সেনাপ্রধান একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘পারস্য উপসাগর, ওমান উপসাগর কিংবা হরমুজ প্রণালিতে প্রবেশের অনুমতি তাদের আর নেই।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর এক মাসের কিছু বেশি সময় পর একটি এফ-১৫ যুদ্ধবিমানের অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তাকে উদ্ধারে বড় ধরনের অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

ইরানি বাহিনীর আগে ওই বিমানসেনাকে খুঁজে বের করতে প্রায় ২০০ মার্কিন সেনা ও ১৭০টির বেশি উড়োজাহাজ অভিযানে অংশ নেয়। উদ্ধার অভিযান চলাকালে ইরানের সেনারা একটি এ-১০ স্থল আক্রমণকারী বিমান ক্ষতিগ্রস্ত করে। পরে বিমানটি নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় অবতরণ করতে বাধ্য হয়।

ওই অভিযানে ব্যবহৃত একটি সি-১৩০ পরিবহন বিমানসহ কয়েকটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্র পরিত্যাগ ও ধ্বংস করেছে বলেও খবর পাওয়া যায়। এর কয়েক দিন আগে এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে একটি হেলিকপ্টার দল অপেক্ষাকৃত ছোট একটি অভিযানের মাধ্যমে উদ্ধার করেছিল।

প্রায় ৪০ দিন ধরে লড়াই চলার পর এপ্রিলে একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত সাময়িকভাবে থামে। এরপর জুনে শান্তি আলোচনা শুরুর জন্য একটি কাঠামো তৈরি হলেও পরে তা ভেঙে পড়ে। এরপর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিক্ষিপ্তভাবে পালটাপালটি হামলা হয়েছে। এসব লড়াইয়ের কেন্দ্র ছিল মূলত দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালির আশপাশের এলাকা।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে। তবে কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরান যুদ্ধের ক্ষতিপূরণসহ বেশ কিছু শর্তও দিয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে জুলাইয়ে। নিহত সবাই ইরানের বাইরে, জর্ডান ও ইরাকসহ বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement