ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সুন্নি ও শিয়া মুসলিম উপজাতিদের মধ্যে কয়েক মাস ধরে চলা বিরতিহীন সংঘর্ষের জেরে স্থানীয় সময় শনিবার হতাহতের এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কুররাম প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার আধাসামরিক সেনাদের নিরাপত্তায় সুন্নিদের একটি দল কুররাম জেলা ভ্রমণের সময় এ হামলার ঘটনা ঘটে। এসময় তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হন।
তিনি আরও জানান, এসময় হামলাকারীদের লক্ষ্য করে সীমান্ত পুলিশ পাল্টা আক্রমণ চালালে দুই হামলাকারী ঘটনাস্থলে নিহত হন। তবে হামলাকারীদের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ওই কর্মকর্তার দাবি, সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ হামলা হয়েছে। সাম্প্রদায়িক দ্বন্দ্বের জেরে গত দুই দশক ধরে অঞ্চলটি নানা সংকটে জর্জরিত। এর আগে গেলো জুলাই এবং সেপ্টেম্বর মাসের সংঘর্ষে একই অঞ্চলে কয়েক ডজন লোক নিহত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়ার কর্মকর্তারা বলছেন, স্থানীয় উপজাতিদের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও পাকিস্তানে উপজাতি ও পারিবারিক কলহ সাধারণ ঘটনা।
সুন্নি মুসলিম প্রধান দেশ পাকিস্তানে শিয়া সম্প্রদায়ের লোকরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১৮ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
২১ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১ দিন আগে