ডেস্ক, রাজনীতি ডটকম

ইদ্দত মামলায় খালাস পাওয়ার পর জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। জেল কর্তৃপক্ষ তাদের ছেড়েও দিয়েছিল। কিন্তু জেলগেটেই ফের তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সংরক্ষিত আসন নিয়ে পিটিআইয়ের পক্ষে রায় দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দেন দেশটির একটি দায়রা আদালত।
এবার রাষ্ট্রীয় পুরষ্কার বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদিয়ালা জেলের ৩ নম্বর গেট দিয়ে ছাড়া পাওয়ার সময় বুশরা বিবিকেও এই মামলায় পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
ইমরান খানকে জেলখানায় আটকে রাখার কারণে পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনা চলছে।
ঠিক একই সময়ে জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে আটক রাখা বিধিবহির্ভূত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানায় সংস্থাটি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
২০ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১ দিন আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১ দিন আগে