ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের করাচিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেছে। রোববার প্রদেশটির মামা গোদামের কাছে মৌরিপুর ৬ নম্বর গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১২ জন।
উদ্ধারকারীরা আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং মরদেহগুলো উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তারা।
এর আগে রাওয়ালপিন্ডিতে শুক্রবার গভীর রাতে তেলবাহী ট্যাংকারের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ পাঁচজনের মৃত্যু হয়।
গত ২৩ মে অ্যাবোটাবাদের লিরান গ্রামে একটি জিপ দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৭ জন আহত হন। হতাহতরা আজাদ কাশ্মীরের কালিয়ান বাজার থেকে কিছু পণ্য ক্রয় করে ভ্রমণ ফিরছিলেন। তখন তাদের গাড়িটি গভীর খাদে পড়ে যায়।
এর আগে গত ১১ এপ্রিল রাতে হাবের কাছে শাহ নুরানী নামক মাজারে যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হন ভক্তরা। এতে অন্তত ১১ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
২০ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১ দিন আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১ দিন আগে