ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত ছয় সদস্যের অবস্থাও গুরুতর। ওই পুলিশ সদস্যরা ডাকাত ধরতে গিয়েছিলেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বৃহস্পতিবার (২২ আগস্ট) পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খানের কাচা শহরে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্ভাব্য ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় টহলে বের হয়। টহল গাড়িতে অন্তত ২০ পুলিশ সদস্য ছিলেন। এ সময় তাদের ওপর গুলি বর্ষণ এবং রকেটচালিত গ্রেনেড ছুড়ে। পুলিশ সদস্যরা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়।
পরে খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পাকিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা নতুন নয়। প্রায় বিভিন্ন জঙ্গিগোষ্ঠী তাদের ওপর হামলা চালায়। কিন্তু একসঙ্গে এত পুলিশ হত্যার ঘটনা দেশটিকে নাড়া দিয়েছে। সংশ্লিষ্টরা ঘটনা শুনে হতভম্ব হয়েছেন বলে মন্তব্য করেছেন।
এদিকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছে স্থানীয় পুলিশ।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পুলিশ সদস্যদের শহীদ হিসেবে অভিহিত করে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পুলিশদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে। সে সঙ্গে ওই এলাকায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
২০ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১ দিন আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১ দিন আগে