ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ডেস্ক, রাজনীতি ডটকম

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অধিবেশনে অংশ নিতে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ড. ইউনূস।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি ইভেন্টের সাইডলাইনে এই দুই নেতা কথা বলেন। তারা একে অপরের সঙ্গে করমর্দন করেন। এর আগে অধ্যাপক ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়।

এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনূস।

সেই সঙ্গে নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে এক মঞ্চে ছিলেন ড. ইউনূস।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী ওই দিন বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টা) জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউনূস একই সময়ে নিউইয়র্কে অবস্থান না করায় এবার তাঁদের মধ্যে বৈঠক হয়নি। তবে ড. ইউনূস সেখানে পৌঁছানোর আগেই পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে।

এ ছাড়া নেদারল্যান্ডস ও নেপালের সরকারপ্রধান, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বাংলাদেশ নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে একটি আলোচনার আয়োজন করেছে। ড. ইউনূস এই আলোচনায় যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেদিনই তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১৭ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১৮ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

২১ ঘণ্টা আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১ দিন আগে