পাকিস্তানে সমুদ্র বন্দরে হামলা, নিহত ৮

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তানের গোয়াদর সমুদ্র বন্দর। ছবি: সংগৃহীত

পাকিস্তানের গোয়াদর সমুদ্র বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার দেশটির বেলুচিস্তান প্রদেশের আরব সাগর লাগোয়া এই বন্দরের একটি কমপ্লেক্সের সামনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় তারা নিহত হন।

আরব নিউজ বেলুচিস্তানের সরকারি কমিশনার সাঈদ আহমেদ উমরানির বরাতে বলেছে, অস্ত্র ও বোমায় সজ্জিত সন্ত্রাসীরা বন্দরের বাইরের একটি কমপ্লেক্সে হামলা চালায়। সেখানে সরকারি দপ্তর, গোয়েন্দা সংস্থা এবং আধাসামরিক বাহিনীর কার্যালয় রয়েছে।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, ‘বন্দরে হামলাকারী অন্তত ৮ সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। আমাদের বার্তা একেবারে পরিষ্কার। যারা সহিংসতার পথ বেছে নেবে, তাদের প্রতি কোনও ধরনের দয়া দেখানো হবে না।’

সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে সামরিক বাহিনীর এক সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বেলুচিস্তানের আলোচিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। তারা বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরেই আন্দোলন করে আসছে। বিবৃতিতে তারা বলেছে, বিএলএর সদস্যরা গোয়াদর বন্দরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১৯ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

২০ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১ দিন আগে