ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসী হামলায় বিস্ফোরণে ৫ সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। হামলার পর গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। ওই বিস্ফোরণে যারা নিহত হয়েছেন, তারা সবাই দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।
গতকাল শুক্রবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলার একটি সড়ক ধরে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। দীর্ঘ দিন ধরেই এই অঞ্চলে পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা সক্রিয়া রয়েছে।
তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানি তালেবান ওই এলাকায় প্রায়ই পাকিস্থানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বলেছে, ২০২১ সালে আফগানিস্তানের শাসনক্ষমতায় তালেবান বসার পর থেকে প্রতিবেশী দেশ পাকিস্তানে তালেবানপন্থীদের হামলা বেড়ে গেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
২০ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১ দিন আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১ দিন আগে