যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (৩ ডিসেম্বর) চালানো এই হামলায় দুই শিশুসহ কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মিশর সীমান্তের কাছে দক্ষিণ রাফাহতে হামাস তাদের চার সেনাকে আহত করার পর তারা এই হামলা চালায়।

অন্যদিকে, ইসরায়েল রাফাহ সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে, তবে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন এবং কোনো ত্রাণ প্রবেশ করবে না।

তেল আবিবের এই একতরফা সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে মিশর, এটিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনার পরিপন্থী বলে অভিহিত করা হয়েছে। এর মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এক ইসরায়েলি জিম্মির মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।

আল জাজিরার প্রতিবেদন মতে, বুধবার ইসরায়েলি বাহিনী অভিযোগ করে, রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনার সময় তাদের সেনাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তেল আবিবের দাবি, হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন। এর কড়া জবাবের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এরপরই বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়। হামলায় উত্তর গাজা শহরের জেইতুন উপকণ্ঠে ইসরাইলি বন্দুকধারীদের গুলিতে দুই ফিলিস্তিনি এবং দক্ষিণ আল-মাওয়াসি ক্যাম্পে হামলায় পাঁচজন নিহত হন বলে জানান চিকিৎসকরা।

ফিলিস্তিনি গোষ্ঠীটি মধ্যস্থতাকারী মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইলি সামরিক বাহিনীর লাগাম টানার দাবি জানিয়েছে। এদিকে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী কমপক্ষে ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে কমপক্ষে ৩৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১৬ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

১৬ ঘণ্টা আগে

সব ‘তুরুপের তাস’ হাতে, জয় হবে যুক্তরাষ্ট্রেরই: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ

১ দিন আগে

ইউরোপে একের পর এক দেশে ভাঙছে তাপমাত্রার রেকর্ড, জার্মানি-ইতালিতে চরম সতর্কতা

ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর

১ দিন আগে