ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরবে গাড়ি চাপায় মো. শাকিল মাঝি (২৩) নামে বাংলাদেশি এক যুবক মারা গেছেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুরের বাসিন্দা ছিলেন। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য বশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১৩ অক্টোবর) সকালে সৌদি আরবের আভা খামিজ মোসাইদ শহরে গাড়ি চাপায় শাকিল মারা যান।
নিহত শাকিল রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাওলাদার স্টেশন এলাকার মাঝি বাড়ির কৃষক আলিম উদ্দিন মাঝির ছেলে। ৮ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।
নিহত শাকিলের বড় ভাই মনির হোসেন জানান, প্রায় ৭ লাখ টাকা ঋণ নিয়ে ৬ মাস আগে শাকিলকে সৌদি আরব কাজের সন্ধানে পাঠানো হয়। সেখানে সে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। ওই গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে শাকিল গাড়ি নিচে চাপা পড়ে। ধারণা করা হচ্ছে- তাদের গাড়িই পেছনে নেওয়ার সময় চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রয়েছে। তার মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা চেয়েছেন তিনি।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বশির হাওলাদার বলেন, খবর পেয়ে শাকিলের বাড়িতে যাই। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ঋণের টাকা নিয়ে তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল। ওই টাকা পরিশোধ করাও সম্ভব হয়নি। এরমধ্যে দুর্ঘটনায় শাকিল মারা গেছে। তার মরদেহ দেশে আনতে পরিষদের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
১৭ ঘণ্টা আগে
সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।
১৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ
১ দিন আগে
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর
১ দিন আগে