আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
ইকবাল হোসেন। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর মোহাম্মদ ইকবাল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আহত হওয়ার দুই মাস ১০ দিন পর তার মৃত্যু হয়।

মৃত ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ সুলতান মেম্বার।

জানা গেছে, গত ১৮ এপ্রিল আবুধাবি থেকে দুবাই যাওয়ার প‌থে আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় যান। এরপর থেকে তিনি সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে নেওয়া হবে। তার তিন বছরের একটি শিশুপুত্র রয়েছে। বর্তমানে তার স্ত্রী সন্তানসম্ভবা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কায় আকাশপথে হামলার শঙ্কায় জরুরি সতর্কতা, কয়েক মিনিট পরই বিপদমুক্ত ঘোষণা

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১৪ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে
Advertisement