মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। মালোয়শিয়ার কেএম ১৭ জালান পেকান-কুয়ান্তান বাইপাসে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১২ মার্চ) মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার বরাত দিয়ে এই তথ্য জানায় মালয় মেইল।

জানা যায়, নিহতরা একটি গহনার দোকানে ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন ছিলেন এবং তারা ‘সেন্ট্রো গ্যাং’ এর সদস্য বলে মনে করে পুলিশ। ওই ঘটনায় ৪ মিলিয়ন রিঙ্গিতেরও বেশি ক্ষতি হয়েছে বলে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ঘটা এই বন্দুকযুদ্ধে নিহত তিনজনের মধ্যে এক বাংলাদেশি এবং দুইজন ভিয়েতনামের নাগরিক বলে জানা যায়। তাদেরকে একটি প্রোটন ওয়াজা গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বাংলাদেশি নাগরিকের বয়স ৩৮ এবং ভিয়েতনামের দুই নাগরিকের মধ্যে একজনের ৩৬ এবং অপরজনের ৪৪ বলে জানায় পুলিশ। তবে তাদের নাম-পরিচয় এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (১২ মার্চ) পাহাং কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টার্সে (আইপিকে) এক সংবাদ সম্মেলনে পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহায়া ওথমান বলেন, পেকানের পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় গাড়িটির গতিবিধি দেখে সন্দেহজনক মনে হয় সেলাঙ্গর এবং পাহাং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দলের।

পুলিশ গাড়িটিকে থামানোর নির্দেশ দিলেও সেটি জালান পেকান-কুয়ান্তান বাইপাসের দিকে দ্রুত গতিতে চলে যায় বলে জানান তিনি।

পাহাং পুলিশ প্রধান জানান, ‘সন্দেহভাজনরা দ্রুতগতিতে পালিয়ে যেতে চাইলে তাদের ধাওয়া করা হয় এবং তাদের ওয়াজা গাড়ি পুলিশের টহল গাড়ির পিছনে ধাক্কা দেওয়ার পর থেমে যায়। পুলিশ সদস্যরা গাড়িটি দেখতে গেলে সন্দেহভাজন ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়। গাড়িতে থাকা তিনজনকে হত্যা করা হয় এবং গাড়িতে তল্লাশি করে সাতটি গুলি ও তিনটি গুলির খাপসহ একটি গ্লক ১৭ পিস্তল পাওয়া যায়।’

তিনি বলেন, গাড়িতে পুলিশ ড্রিল, গ্রাইন্ডার, ম্যাচেটস এবং লোহার হাতুড়িসহ বেশকিছু জিনিস খুঁজে পায়, যেগুলো সন্দেহভাজন বাংলাদেশির।

সন্দেহভাজন দুই ভিয়েতনামির পাসপোর্ট ছিল এবং তারা ভিজিটর হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। তবে পুলিশ এখনও সন্দেহভাজন বাংলাদেশি সম্পর্কে খোঁজ-খবর করছে বলে জানান দাতুক সেরি ইয়াহায়া ওথমান।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে গেল সুপ্রিম কোর্টে

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, অঙ্গরাজ্যগুলোকে ডাকযোগে ভোট দেওয়া ভোটারদের নির্দিষ্ট তথ্য ইউএসপিএসকে দিতে হতো। একই সঙ্গে ব্যালট পাঠানোর ক্ষেত্রে নতুন ধরনের খাম, মার্কিং ও বারকোড ব্যবহারের শর্ত রাখা হয়েছিল। নির্ধারিত নিয়মের সঙ্গে কোনো ব্যালটের তথ্য বা খাম সামঞ্জস্যপূর্ণ না হলে ডাক বিভাগ সেটি গ্র

৬ ঘণ্টা আগে

মক্কায় আকাশপথে হামলার শঙ্কায় জরুরি সতর্কতা, কয়েক মিনিট পরই বিপদমুক্ত ঘোষণা

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

৯ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১৬ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে
Advertisement