স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্কের আত্মপ্রকাশ

ডেনমার্ক প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১১: ০১
সভাপতি রাকিবুল ইসলাম (বাঁদিকে) ও সহসভাপতি এরশাদুল বারী। ছবি : সংগৃহীত

রাকিবুল ইসলাম আজহারীকে সভাপতি ও সাংবাদিক এরশাদুল বারীকে সহসভাপতি করে ডেনমার্কে অবস্থানরত বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ‌‌‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্ক’ বা ভিএসডি নামক নতুন স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়।

‘এম্পাওয়ার, এনগেজ, এক্সেল’ এই স্লোগান সামনে রেখে বাংলাদেশি শিক্ষার্থী, তাদের পরিবারসহ ডেনমার্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য প্রদান, বাসা ভাড়া, চাকরিসহ বিভিন্ন বিষয়ে সহায়তা ও সঠিক পরামর্শ প্রদানের লক্ষ্য নিয়েই মূলত নতুন এই স্বেচ্ছাসেবী সংগঠেনর যাত্রা শুরু হয়েছে।

২০২৫ সালের জন্য গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সম্পাদক আরমান উল আলম, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক কাজী রাকিবুল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদমান সাকিব হৃদম , সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক কাজী নিজাম, ট্রেনিং ও ওয়েলফেয়ার সম্পাদক মাহিদি হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক আন্জুমান আরা, আইন বিষয়ক সম্পাদক নুর ই আলম জিকু, অফিস সম্পাদক দিলরুবা খানম, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক জাহিদ হাসান মুন্সী এবং স্পোর্টস ও বিনোদন সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান ও ফারহান রহমাতুল্লাহ।

এছাড়া কমিটিতে সহ-সভাপতিকে সহায়তা করবেন মাহমুদুর রহমান, কোল্ডিং এর কো-অর্ডিনেটর হিসেবে সৈয়দ জমসেদ, অরহুস এর কো-অর্ডিনেটর হিসেবে আফরিন আজাদ, কাজী উজ্জ্বল ও কাজী রাকিবুল হাসান, ওডেন্স এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন মাহাবুবুর রহমান সুমন।

নতুন কমিটির সদস্যরা মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিমের সাথে সৌজন্য সাক্ষাত করবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া নতুন কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান এবং বাংলাদেশ থেকে নতুন সেশনে আগত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে খুব শিগগিরই একটি অনুষ্ঠান করা হবে বলেও জানিয়েছে নবগঠিত কমিটির নেতারা।

বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থী ও তাদের পরিবার এবং ডেনমার্কে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের যেকোন ধরণের সমস্যার সহায়তার জন্য ‘ভলেন্টিয়ার স্কোয়াড ডেনমার্কে’র যোগাযোগ করার জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১১ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে
Advertisement