বাসস

আগামী এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হতে যাচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ রেমিট্যান্স মেলা। বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনিস লিংকের যৌথ আয়োজনে মেলা হবে ১৯ ও ২০ এপ্রিল।
‘চতুর্থ রেমিট্যান্স মেলা ২০২৫’ শিরোনামের এবারের এই মেলার প্রতিপাদ্য— ‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’। এই মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে প্রবাসীদের উৎসাহ দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের মেলা হবে নিউইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটে। চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশ-বিদেশের পাঁচটি সংবাদমাধ্যম।
আয়োজকরা জানান, চতুর্থ রেমিট্যান্স মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভেলপার, মানি একচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার।
মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কিউঅ্যান্ডএ সেশন এবং নেটওয়ার্কিং ডিনার আয়োজন করবে। মেলা আয়োজক কমিটি রেমিট্যান্স ফেয়ার ও অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও রাখছে, যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক ও ব্যাংকাররা।
আয়োজকরা আরও জানান, নেটওয়ার্কিং সেশনে অংশ নেবে নিউইয়র্ক ফিন্যান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট ও প্রধান প্রধান মানি এক্সচেঞ্জ কোম্পানি। এর মাধ্যমে যোগাযোগ স্থাপন ও রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনগুলো এখানে প্রদর্শন করা হবে।
এর আগের আয়োজনগুলোতে দেশের বড় বড় ব্যাংক, মানি এক্সচেঞ্জ কোম্পানি, রেমিট্যান্স চ্যানেল পার্টনার অংশ নেয়। এর মধ্যে ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক উল্লেখযোগ্য।
এদিকে ২০২৪ সালে অনুষ্ঠিত মেলায় সর্বোচ্চ রেমিট্যান্স সরবরাহকারী হিসেবে পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ব্যাংক এশিয়া। এ ছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স পার্টনার চ্যানেল হিসেবে পুরস্কার পায় বিএ এক্সপ্রেস, সানম্যান এক্সপ্রেস ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস।
২০২৫ সালে অনুষ্ঠেয় রেমিট্যান্স মেলার মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দৈনিক ‘বণিক বার্তা’। অর্থনীতিবিষয়ক ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ ও সাপ্তাহিক ‘ঠিকানা’ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ ছাড়া একাত্তর টিভি ও নিউইয়র্কভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন-২৪ রেমিট্যান্স মেলার ওপর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
১৫ ঘণ্টা আগে
সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।
১৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ
১ দিন আগে
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর
১ দিন আগে