দেশবিরোধী অপপ্রচারকারীদের তালিকা করুন : প্রবাসীদের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৮: ১৭
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিদেশে বসে যারা দেশের বিরূদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও করে তাদের তালিকা করতে প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সরকারি সফরের শেষদিন স্থানীয় সময় গতকাল শনিবার রাত সাড়ে ৯ টায় আবুধাবির একটি হোটেলে আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সম্বর্ধনায় এ আহবান জানান তিনি।

আজ রোববার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক প্রবাসীই দেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয়। বিদেশে বসে দেশ ও সরকারবিরোধী প্রচারণা বন্ধে এবং প্রবাসে আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে শক্তিশালী ভূমিকা রাখা প্রবাসীদের দায়িত্ব।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহবান জানান।

ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অদম্য উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে চলেছে, মাথাপিছু আয়সহ বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সূচকে গত বছরগুলোতে  ভারত ও পাকিস্তানকে ছড়িয়ে গেছে। সারাবিশ্ব বাংলাদেশের পুণরায় নির্বাচিত সরকারের সাথে কাজের আগ্রহ পুণর্ব্যক্ত করেছে।

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আবুধাবি শাখা সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: আবু জাফর, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা বিশেষ অতিথির বক্তব্য দেন।

ইউএই প্রবাসীরা তাদের বক্তব্যে স্থানীয় বাংলাদেশি স্কুলের বিভিন্ন দাবি দাওয়া, প্রবাসীদের সন্তানদের দেশে শিক্ষা কোটা চালু, প্রবাসীদের বাংলাদেশে পাসপোর্ট ইস্যু ও বিভিন্ন সেবা প্রদান সহজ করা, রেমিট্যান্স প্রেরকদের স্বীকৃতিদান, রেমিট্যান্স প্রেরণে ভর্তুকি প্রদান, প্রবাসী ওয়েজ আর্নরস বন্ড সংক্রান্ত জটিলতা নিরসনে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং মন্ত্রী সে দিকগুলোতে নজরদানের আশ্বাস দেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে গেল সুপ্রিম কোর্টে

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, অঙ্গরাজ্যগুলোকে ডাকযোগে ভোট দেওয়া ভোটারদের নির্দিষ্ট তথ্য ইউএসপিএসকে দিতে হতো। একই সঙ্গে ব্যালট পাঠানোর ক্ষেত্রে নতুন ধরনের খাম, মার্কিং ও বারকোড ব্যবহারের শর্ত রাখা হয়েছিল। নির্ধারিত নিয়মের সঙ্গে কোনো ব্যালটের তথ্য বা খাম সামঞ্জস্যপূর্ণ না হলে ডাক বিভাগ সেটি গ্র

৬ ঘণ্টা আগে

মক্কায় আকাশপথে হামলার শঙ্কায় জরুরি সতর্কতা, কয়েক মিনিট পরই বিপদমুক্ত ঘোষণা

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

৯ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১৬ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে
Advertisement