নিউইয়র্কে ইউনূসের সফরকে ঘিরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪৪

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের। এ উপলক্ষ্যে বিএনপি স্বাগত-সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান জানান, ২৪ সেপ্টেম্বর ইউনূসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষ্যে সংবর্ধনা সভা এবং ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ উপলক্ষ্যে ‘শান্তি-সমাবেশ’ করবেন তারা।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির এইচ চৌধুরী জানান, শেখ হাসিনার আমলে খুন-গুম-নির্যাতনের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার ভাষণের দিনে জাতিসংঘের সামনে বিএনপি অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে খুন-গুম-নির্যাতন আর লুটপাটের বিচার চাইবে বিএনপি।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৫০ বছর উপলক্ষে আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে একটি সংবর্ধনার আয়োজন করছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন। এতে প্রধান উপদেষ্টা যোগ দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি নিউ ইয়র্কে অবস্থানের সময় প্রধান উপদেষ্টার সামাজিক ব্যবসা, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এতদিন রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল-মিটিংসহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকত আওয়ামী লীগ। আর কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানাত বিএনপি। ভাষণের দিনে জাতিসংঘের সামনে পক্ষে-বিপক্ষে স্লোগানে নিজেদের শক্তির জানান দিত উভয় দল। তবে এবার সেই আবহ পাল্টে গেছে। ড. ইউনূসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দরসহ জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা।

গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অসাংবিধানিকভাবে জোরপূর্বক অন্তর্বর্তীকালীন দখলদার সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দেশে নৈরাজ্য ও পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারছে না। অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের দমননীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে দেশে আইন বিচার বলে কিছুই নেই। দেশ পরিচালনায় কোনো ধরনের দক্ষতা তার নেই। নিজেই বলেছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন। তাই স্বাভাবিকভাবে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নেই। প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার যেকোনো মানদণ্ডে আইনগত বৈধতা নেই।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কায় আকাশপথে হামলার শঙ্কায় জরুরি সতর্কতা, কয়েক মিনিট পরই বিপদমুক্ত ঘোষণা

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১৩ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে
Advertisement