প্রতিবেদক, রাজনীতি ডটকম

কানাডার পার্লামেন্ট সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ডলি বেগম। ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে তিনি অন্টারিও প্রদেশের টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে জয় পেয়েছেন। কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডলি বেগমের এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগে টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্কারবোরো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় ডলি বেগমকে অভিনন্দন। তিনি তার সম্প্রদায়ের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে অত্যন্ত জোরালো ও কার্যকরভাবে লড়াই করেছেন। তার অভিজ্ঞতা ও অক্লান্ত কণ্ঠস্বর সবার জন্য আরও শক্তিশালী এবং ন্যায়ভিত্তিক কানাডা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন কার্নি।
ডলির দল লিবারেল পার্টিও তাকে অভিনন্দন জানিয়েছে। দলটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়, স্কারবোরো সাউথওয়েস্টের পরবর্তী লিবারেল এমপি হিসেবে ডলি বেগমের জয় দলের জন্য গর্বের। দীর্ঘদিন ধরে তিনি তার পুরো সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন এবং পার্লামেন্টে নতুন লিবারেল টিমের অংশ হিসেবে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবেন।
বাংলাদেশের মৌলভীবাজার জেলায় ১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ডলি বেগম। পেশায় রাজনীতিবিদ এই নারী এর আগে কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। লিবারেল পার্টির হয়ে ফেডারেল এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিত্ব করেন।
২০১৮ সালে মাত্র ২৯ বছর বয়সে ডলি বেগম কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে কোনো প্রাদেশিক বা ফেডারেল রাজনৈতিক পদে নির্বাচিত হন। একই সঙ্গে নাগরিকত্ব, বিদেশি সনদের স্বীকৃতি এবং অভিবাসন সেবাবিষয়ক বিরোধী দলের সমালোচক (অপজিশন ক্রিটিক) হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবেও তিনি ইতিহাস গড়েন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে