বৈষম্যবিরোধী আন্দোলন: ছাত্রদের নামে মামলার সত্যতা পায়নি মালয়েশিয়া পুলিশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মালয়েশিয়ায় ছাত্রদের বিরুদ্ধে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মামলা করার অভিযোগের কোনো রেকর্ড পায়নি মালয়েশিয়া পুলিশ।

ঘটনার বিবরণে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া’র বাংলাদেশি ছাত্র ও শিক্ষকদের বিরুদ্ধে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন কাজাং থানায় (বালাই) রিপোর্ট করে বলে অভিযোগ ওঠে। ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা নানামুখি হেনস্তার শিকার হন সেদিন। আরো অভিযোগ উঠে যে, এই মামলায় অগ্রণী ভূমিকা পালন করেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর।

অভিযোগের সূত্র ধরে, গত ৭ অক্টোবর কুয়ালালামপুরের ওয়াংসা মাজুর পুলিশ প্রধান বরাবর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চিঠি লিখে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের চিঠির ভিত্তিতে দেশটির ওয়াংসা মাজু এরিয়ার পুলিশ প্রধান শায়রুল আনোয়ার বিন আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত রিপোর্ট বলছে, গত বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজাং তথা মালয়েশিয়ার কোনো থানায় মামলা করা হয়নি।

এছাড়া ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশি গণমাধ্যমে নানা নেতিবাচক সংবাদ প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণের জন্য অনলাইন প্লাটফর্ম চালু করাসহ কিছু সংস্কার কর্মসূচি গ্রহণে উদ্যোগ নিই, যা একটি স্বার্থান্বেষী মহলের অনৈতিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এ কারণেই একটি সংঘবদ্ধ চক্র আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।’

এছাড়া খোরশেদ আলম খাস্তগীরের বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগ রয়েছে। সেটি পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটের মাধ্যমে জানা যায়।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যায়িত দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান এবং মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের হোয়াটস আ্যপ গ্রুপে আমার যেসব পোস্ট বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে আমি আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ (টেরোরিস্ট) বলছি মর্মে বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। এ ক্ষেত্রে যে মেসেজ বা টেক্সটের কথা বলা হচ্ছে সেই মেসেজ বা টক্সটি আমার নয়। আমাদের সার্ভিসের অন্য একজন কর্মকর্তার টেক্সট এটি। এভাবে মিথ্যা ও ভিত্তিহীন বিষয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে যা অনভিপ্রেত এবং সাংবাদিকতার নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে আমি মনে করি।’

সূত্র : মানবজমিন

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১৪ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

১৫ ঘণ্টা আগে

সব ‘তুরুপের তাস’ হাতে, জয় হবে যুক্তরাষ্ট্রেরই: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ

১ দিন আগে

ইউরোপে একের পর এক দেশে ভাঙছে তাপমাত্রার রেকর্ড, জার্মানি-ইতালিতে চরম সতর্কতা

ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর

১ দিন আগে