ডেস্ক, রাজনীতি ডটকম

অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে কুয়েত। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দুটি নতুন এলাকায় অভিযান চালিয়েছে। শুক্রবার (২৭ জুলাই) দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজধানী কুয়েত সিটির শহরতলী বিনাইদ আল গার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালানো হয়। ওই সময় অনেককে গ্রেপ্তার করা হয়।
সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছে এই অভিযানে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তিনি নিজে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, “এই আকস্মিক অভিযান আমাদের অন্যান্য অভিযানের একটি অংশ।”
একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও। সেখানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব প্রবাসী নিজেদের কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ বছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদে বৈধ হতে তিন মাসের একটি সময় দেওয়া হয়। এই সময় কোনো অভিযান ও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই সময়েও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে এখন কঠোর হচ্ছে দেশটি।
এমনকি এই তিন মাসে অবৈধ অভিবাসীদের কোনো ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগও দেওয়া হয়। যারা সুযোগটি ব্যবহার করে কুয়েত ছেড়েছেন তারা চাইলে বৈধ উপায়ে আবার যেতে পারবেন। সূত্র: গালফ নিউজ

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
১৮ ঘণ্টা আগে
সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।
১৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ
১ দিন আগে
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর
১ দিন আগে