প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পাদাংসিডিমপুয়ান শহরের জালান মাওয়ার এলাকার এক বাড়ি থেকে ১২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় মানব পাচারকারী এক দম্পতিকেও আটক করা হয়েছে।
ইন্দোনেশিয়ার সিন্ডো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পাদাংসিডিমপুয়ানের পুলিশ প্রধান একেবিপি উইরা প্রয়াতনা এক বিবৃতিতে এসব তথ্য জানান।
তিনি জানান, আটক ওই দম্পতি তাদেরকে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যান।
বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশিকে উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ১২ জনকে বাংলাদেশের একটি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া থেকে প্রথমে জলপথে মালাক্কা প্রণালীর মধ্যদিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পাদাংসিডিমপুয়ানের জালান মাওয়ারের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে পাচারকারীরা প্রত্যেকের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে জানানো হয়, মুক্তিপণ দেয়া হলে তাদের মুক্ত করে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়া হবে।
আটক দম্পতিকে ইন্দোনেশিয়ার মানব পাচারের অপরাধ সম্পর্কিত আইনে অভিযুক্ত করা হয়েছে। এই আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
এদিকে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশিকে বর্তমানে উত্তর সুমাত্রা প্রদেশের সিবোলগা ইমিগ্রেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাচারকারীরা নৌকায় করে ক্রিসমাস আইল্যান্ডে নিয়ে যাচ্ছিল। কিন্তু পথে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং একটি কাঠের নৌকায় করে রোট দ্বীপে নামিয়ে দিয়ে যায়। এর আগে গত সপ্তাহে (১৯ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোট দ্বীপের একটি সৈকত থেকে ১৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স
১২ ঘণ্টা আগে
লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
১ দিন আগে
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।
১ দিন আগে
সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে