মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

মালয়েশিয়া প্রতিনিধি
ফাইল ছবি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) ও তার ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ জানান, করাতকল শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) এবং তার ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা ও তার ছেলে নিহত হন।

এ ছাড়া পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর বয়সি এক নারী ও তার ৫ বছর বয়সি ছেলে আহত হন।

জুকরি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের সুবিধার্থে পুলিশ পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়ি চালকের একটি বিবৃতি রেকর্ড করবে। দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কায় আকাশপথে হামলার শঙ্কায় জরুরি সতর্কতা, কয়েক মিনিট পরই বিপদমুক্ত ঘোষণা

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১৩ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে
Advertisement