যে শর্তে সব বন্দিকে মুক্তির প্রস্তাব

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস একটি নতুন প্রস্তাব দিয়েছে। যেখানে দ্বিতীয় ধাপে অবশিষ্ট সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে।

বুধবার হামাসের মুখপাত্র হাজেম কাশেম দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা দিয়েছেন যার ভেতর বন্দিমুক্তির কথাও রয়েছে।

এদিকে ফিলিস্তিনি দলটি ইতোমধ্যে নিশ্চিত করেছে তারা বাকি ছয় ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। কাশেম এই সংখ্যা দ্বিগুণ করেছেন। এর আগে তিনজনকে মুক্তি দেওয়ার কথা ছিল। তিনি বলেছেন, বন্দিদের সংখ্যা দ্বিগুণ করার কারণ হলো- এতে সমঝোতাকারীরা বিষয়টি নিয়ে আমরা যে উদ্বিগ্ন তা বুঝতে পারবেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা‍‍`র বলেছেন, দ্বিতীয় দফার চুক্তির লক্ষ্য নিয়ে আলোচনা চলছে। চলতি সপ্তাহেই এ বিষয়ে দুই পক্ষের চুক্তি হবে।

এর আগে এই বন্দি বিনিময়ের বিষয়ে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির অপেক্ষায় থাকা বন্দিদের মধ্যে ৩৩৩ জন গাজার বাসিন্দা। তাদের অধিকাংশকেই ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর গ্রেপ্তার করা হয়েছিল। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায়, যার ফলে ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। টানা ১৫ মাসের ওই অভিযানে গাজায় ৪৮ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ আহত হয়। গাজা শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১২ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৪ ঘণ্টা আগে

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১৬ ঘণ্টা আগে

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশের জন্য ‘বিশেষ সুবিধা’

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।

১৭ ঘণ্টা আগে