পোপ ফ্রান্সিসের অবস্থা আশঙ্কাজনক

ডেস্ক, রাজনীতি ডটকম

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের স্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় আরও অবনতি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভ্যাটিকান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’ এবং তিনি এখনও বিপদমুক্ত নন।

৮৮ বছর বয়সি পোপ ফ্রান্সিস গত ১৪ ফেব্রুয়ারি শ্বাসনালির প্রদাহ এবং ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য ইতালির রোমের অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পোপ দীর্ঘদিন ধরে হাঁপানির মতো শ্বাসকষ্টে ভুগছেন এবং গতকালের তুলনায় তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে।

ভ্যাটিকান জানায়, পোপ এখনো তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং সারাদিন একটি চেয়ারে বসে কাটিয়েছেন, তবে তার শারীরিক অবস্থায় অবনতির জন্য অতিরিক্ত অক্সিজেন এবং রক্তসঞ্চালন প্রয়োজন। পরীক্ষায় তার প্লাটিলেট কমে যাওয়ার কথাও জানানো হয়।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি ভ্যাটিকান জানায় যে, পোপ ফ্রান্সিসকে জটিল শারীরিক অবস্থার জন্য চিকিৎসা দেয়া হচ্ছে এবং তিনি যতদিন প্রয়োজন, ততদিন হাসপাতালে থাকবেন। ২০ ফেব্রুয়ারি ভ্যাটিকান জানায়, পোপের কিছুটা উন্নতি হয়েছে এবং বর্তমানে তার শরীরে জ্বর নেই।

পোপের পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কার্ডিনাল জ্যঁ মার্ক অ্যাভেলিন এবং কার্ডিনাল হুয়ান যোসে ওমেলা জানিয়েছেন, পোপের সুস্থতা না হলে পদত্যাগের বিষয়টি বিবেচনা করা হতে পারে। ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্ট আকস্মিকভাবে পদত্যাগ করেছিলেন, যা ছিল ১২৯৪ সালের পর প্রথম কোনো পোপের পদত্যাগ। পোপ ফ্রান্সিসও বলেছেন, যদি তার স্বাস্থ্য পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে, তবে তিনি পদত্যাগের কথা ভাববেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১১ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৩ ঘণ্টা আগে

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১৪ ঘণ্টা আগে

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশের জন্য ‘বিশেষ সুবিধা’

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।

১৬ ঘণ্টা আগে