রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে ২ জন নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার রকেট হামলায় দুইজন নিহত এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি ড্রোন হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছে। কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন।

ইউক্রেন এবং রাশিয়ার অর্থোডক্স খ্র্রিস্টানরা ইস্টার উদযাপন করার সময় রাতে এ হামলা চালানো হয়।

ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, ‘পোক্রভস্কে, রকেট হামলায় দুইজন নিহত এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পোকরভস্ক দোনেৎস্ক শহরের প্রায় ৬০ কিলোমিটার (৩৫ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত এই অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত রাজধানী যা মস্কো সংযুক্ত করেছে বলে দাবি করে।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া তার ভূখন্ডে রাতে ২৪টি ইরানি ধাঁচের ‘শাহেদ’ ড্রোন নিক্ষেপ করেছে। যার মধ্যে ২৩টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

টেলিগ্রামে খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, ‘শাহেদ’ হামলার ফলে একটি বাড়ি এবং বাইরের চত্বরের কাঠামো পুড়ে গেছে।

রাশিয়া এবং ইউক্রেনের নেতারা যুদ্ধের প্রচেষ্টার পিছনে সমাজকে সমাবেশ করতে ধর্ম এবং গির্জার মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাজধানীর কেন্দ্রে কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।

রুশ প্রেসিডেন্ট ভালোদিমির পুতিন তার ইস্টার বার্তায় যুদ্ধের কথা স্পষ্টভাবে উল্লেখ করেননি, যেটিকে রাশিয়া একটি ‘বিশেষ সামরিক অভিযান’ বলে।

ইউক্রেনে মস্কোর আক্রমণকে দৃঢ়ভাবে সমর্থনকারী অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের সামনে একটি পাবলিক ভাষণে পুতিন তাকে ‘বর্তমান কঠিন সময়ে ফলপ্রসূ সহযোগিতার জন্য’ ধন্যবাদ জানান।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement