ডেস্ক, রাজনীতি ডটকম

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ‘গণহত্যা’ সহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লাইভ সম্প্রচারের শিরোনাম করছে, ‘ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও ‘ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় আজ’ শিরোনামে লাইভ সম্প্রচার শুরু করেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার রায়ের আগে বাংলাদেশে টান টান উত্তেজনা’ শিরোনামে খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ঢাকায় কয়েকটি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে কেউ আহত না হলেও সোমবার ঘোষণার কথা থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে সামনে রেখে রাজধানীতে উত্তেজনা আরো বেড়েছে।
এদিকে বেশির ভাগ ভারতীয় সংবাদমাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে হাসিনার সম্ভাব্য রায় নিয়ে। সকাল সাড়ে ১০টা নাগাদ দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শীর্ষ ৫টি খবরের ৪টিই হাসিনার রায় ঘিরেই। এদিকে দ্য হিন্দু সরাসরি আপডেট দিচ্ছে ক্ষণে ক্ষণে। হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরের একটিতে রাখা হয়েছে হাসিনার রায়ের বিষয়টিকে। এবিপি লাইভেও শীর্ষ সংবাদ হিসেবে রাখা হয়েছে এই ইস্যুকে। কলকাতাভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায়ও প্রধান সংবাদ হিসেবে আছে এটি।
সোমবার (১৭ নভেম্বর) ৭৮ বছর বয়সি শেখ হাসিনার (অনুপস্থিতিতে) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের রায় ঘোষণা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ মামলার রায়ের জন্য ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার পাশাপাশি মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুন আদালতে হাজির আছেন। পলাতক রয়েছেন ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ওরফে কামাল।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
২১ ঘণ্টা আগে
সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।
২১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ
১ দিন আগে
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর
১ দিন আগে