ডেস্ক, রাজনীতি ডটকম

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। এ আচরণকে ‘খুবই খারাপ’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওইসব জাহাজের কাছ থেকে ইরান টোল আদায় করছে বলে খবর পেয়েছেন জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের এমন আচরণ যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন কথা বলেন।
ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী ট্যাংকার থেকে ফি আদায় করছে বলে খবর পাচ্ছি। তারা যেন এমনটা না করে। আর যদি করেও থাকে, তবে এখনই তা বন্ধ করতে হবে।’
ঘণ্টাখানেক পরই আরেকটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলতে না দিয়ে ইরান খুবই বাজে কাজ করছে। আমরা তো এমন চুক্তি করিনি!
গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান আলোচনায় সম্মত হয়েছিল। তবে ইসরায়েল ওই সময় থেকেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ওই দিনেই সবচেয়ে বেশি হামলা হয়েছে লেবাননে, যেসব হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন।
লেবাননে এসব হামলার ঘটনায় ফের হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। বরং তার সরকার সরাসরি লেবাননের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরও নিশ্চিত করেছে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে এ নিয়ে বৈঠক হবে। লেবাননের সঙ্গে ইসারয়েলের আলোচনার মূল লক্ষ্য হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠা। হিজবুল্লাহ ইরান-সমর্থিত একটি সশস্ত্র সংগঠন। ইসরায়েলের সঙ্গে তাদের বিবাদ দীর্ঘ দিনের। এবারের ইরান যুদ্ধেও হিজবুল্লাহ ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, লেবানন সরকার আলোচনার আগে যুদ্ধবিরতির দাবি জানালেও নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই।
বুধবারের মতো বৃহস্পতিবারও লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। রাতের দিকে হামলার তীব্রতা কিছুটা কমেছে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বিবির (নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি। তিনি (লেবাননে) হামলা কমিয়ে আনতে রাজি হয়েছেন।’
এদিকে ইসরায়েল যুদ্ধবিরতিতে লেবানন নেই বলে উল্লেখ করলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে ভিন্ন কথা। তারা বলছে, লেবাননও এ চুক্তির আওতাভুক্ত। এ কারণেই ইরান দাবি করেছে, ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করছে।

মোতজবা খামেনি তার বার্তায় বলেন, এই যুদ্ধে ইরানের জনগণই ‘বিজয়ী পক্ষ’ এবং এই যুদ্ধে ‘বিজয়ী জাতি’ও ইরানই। যুদ্ধের প্রতিটি ক্ষতির জন্য ইরান ক্ষতিপূরণ আদায় করবে এবং এই যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করবে।
৪ ঘণ্টা আগে
আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগচি উল্লেখ করেন, নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার আগামী রোববার আবার শুরু হচ্ছে। তার দাবি, যুদ্ধ অব্যাহত রাখার পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গোপন রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।
৪ ঘণ্টা আগে
সেখানে পরবর্তী এক ঘণ্টায় নেতানিয়াহুর যে উপস্থাপনাটি করেন, তা বিশ্বের অন্যতম অস্থিতিশীল একটি অঞ্চলের (মধ্যপ্রাচ্য) কেন্দ্রস্থলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি বড় ধরনের সশস্ত্র সংঘাতের পথে চালিত করার পরিকল্পনা। পরবর্তী দিন ও সপ্তাহগুলোতে হোয়াইট হাউজে সে পরিকল্পনা নিয়ে ধারাবাহিক আলোচনা হয়। সেই আলোচ
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধ বা যুদ্ধবিরতির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ।
১ দিন আগে