ব্রাজিলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে রিও গ্রান্দে দো সুল রাজ্যে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। এ ছাড়া রাজ্যের ১ লাখ ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বন্যায় রাজ্যের প্রায় ৪০০ পৌরসভার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি। রাজ্যের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও ১২৬ জনের মতো নিখোঁজ রয়েছে।

এদিকে দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র জানিয়েছে, রাজ্যের দক্ষিণাঞ্চল বন্যার উচ্চ ঝুঁকিয়ে রয়েছে। কারণ আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে।

রিও গ্রান্দে দো সুল রাজ্য আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্ত লাগোয়া। গত সোমবার থেকে রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া বেশ কয়েকটি সড়ক ও সেতু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় একটি জলবিদ্যুৎকেন্দ্রের জলাধারের আংশিক ধসে পড়েছে। আরেকটি জলাধারও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যার কারণে অনেক মানুষ সুপেয় পানি এবং বিদ্যুৎ সেবা পাচ্ছেন না। এমনকি ইন্টারনেট সংযোগ এবং টেলিফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এদিকে প্রবল বৃষ্টির কারণে পানির তোড়ে রাজ্যের রাজধানী পোর্তো এলেগ্রের ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি উপচে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৩ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৩ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৮ ঘণ্টা আগে