হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ভারতে তোলপাড়

ডেস্ক, রাজনীতি ডটকম
পশ্চিমবঙ্গ জুড়ে কর্মবিরতি পালন করছেন সরকারি ডাক্তাররা। ছবি : সংগৃহীত

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশে। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঁচটি দাবি রেখেছেন চিকিৎসকেরা। জানুন বিস্তারিত।

সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের তরফেও শনিবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা প্রদান ছাড়া কর্মবিরতিতে নেমেছেন দেশের চিকিৎসকেরা। এই আবহে এবার চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সংগঠনের তরফে প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি জানানো হয়েছে।

এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিমানবন্দরের ধাঁচে হাসপাতালগুলির সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া হাসপাতালগুলিতে চিকিৎসকদের জন্য বিশেষ রেস্ট রুমের ব্যবস্থা করা। চিকিৎসকদের নিরাপত্তার অধিকারকে গুরুত্ব দিয়ে হাসপাতালগুলিকে বাধ্যতামূলক ভাবে নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলারও দাবি জানানো হয়েছে। হাসপাতালে সিসিটিভি, নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি সকলে যাতে নিরাপত্তা বিধি মেনে চলেন তা সুনিশ্চিত করা। অনেক সময় একটানা বিশ্রাম ছাড়া ৩৬ ঘণ্টা কাজ করতে হয় চিকিৎসকদের। আবাসিক চিকিৎসকদের হাসপাতালে থাকার উপযুক্ত ব্যবস্থা করা। এছাড়া আরজি করের ঘটনার তদন্ত ও শাস্তির পাশাপাশি মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে।

আরজি কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিতে আইএমএ-এর তরফে লেখা হয়েছে, ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের এক মহিলাকে চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনা চিকিৎসা জগতের পাশাপাশি গোটা দেশের মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে। ১৫ আগস্ট রাতে কয়েকজন হামলা চালায় হাসপাতালে। যেখানে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার পাশাপাশি হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুর, তাণ্ডব চালানো হয়। হামলার শিকার হচ্ছেন নারী চিকিৎসকেরা। সেই কারণে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।

চিঠিতে আরও বলা হয়েছে, বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে হাসপাতালগুলোতে তা বাস্তবায়ন করা হলে নারী চিকিৎসকরাও আত্মবিশ্বাস ফিরে পাবেন তাঁদের কর্মস্থলে যেতে। এর আগে কর্মবিরতির ডাক দিয়ে আইএমএ-এর তরফে বলা হয়েছিল, দেশের সব রাজ্যের চিকিৎসকেরা 'সফট টার্গেট'। এই ধরনের ঘটনায় দোষীদের যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। ২৪ ঘণ্টা কর্মবিরতির জেরে দেশের একাধিক হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট বাড়ছে

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১৪ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১ দিন আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে